[ রাজধানী ]
রাজধানীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত
ফাইল ফটো
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় লোহার রডের কাজ করার সময় ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় মো. সুলতান আহমেদকে (৫৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দুপুরে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের সহকর্মী গণমাধ্যমে বলেন, আমরা সকালের দিকে পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় লোহার রডের কাজ করার সময় একটি ট্রাক পাশ দিয়ে যাচ্ছিল। এসময় সুলতান ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী থানা এলাকায়।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ট্রাকচাপায় নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!