ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে থাকছে না ৩ জেলার বাস কাউন্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৩, ১ মার্চ ২০২৩
রাজধানীতে থাকছে না ৩ জেলার বাস কাউন্টার
ফাইল ফটো

রাজধানীর ভেতরে তিনটি জেলায় যাতায়াতকারী কোনো বাসের কাউন্টার রাখা যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় মেয়র তাপস বলেন, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামগামী কোনো বাসীর কাউন্টার ঢাকায় থাকবে না। আগামী ২ মে থেকে কুমিল্লা ও সিলেটগামী বাস এবং আগামী বছরের জানুয়ারি থেকে চট্টগ্রামগামী বাস রাজধানীর ভেতরে কোনো কাউন্টার রাখতে পারবে না।

Advertisement

মেয়র তাপস বলেন, যে শহরের গণপরিবহন ব্যবস্থাপনা যত সুশৃঙ্খল, সেই শহর তত বেশি বাসযোগ্য ও আধুনিক। আমাদের ঢাকার অভ্যন্তরীন বাস কাউন্টার বন্ধ করতেই হবে। টার্মিনালে ঢুকতেই হবে। না হলে গণপরিবহনের শৃঙ্খলা আসবে না। সব একসঙ্গে করা সম্ভব না। এজন্য আমরা পর্যায়ক্রমে, ধীরে-ধীরে, ধাপে-ধাপে আমরা আগাব।

বিভিন্ন পর্যায়ের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ২ মে (১ মে ঈদের বন্ধ) থেকে সিলেট ও কুমিল্লাগামী বাসের সব কাউন্টার সায়েদাবাদ বাস টার্মিনালে স্থানান্তর করতে হবে। আর আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল ব্যবহার উপযোগী হবে। সেখানে আগামী বছরের জানুয়ারি থেকে সেখানে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাসহ ঐ এলাকার সব জেলার বাস কাউন্টার স্থানান্তর করতে হবে। ঢাকার অভ্যন্তরে কোনো কাউন্টার রাখা যাবে না।

এ সময় আসন্ন রমজান মাসে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করে যান চলাচল স্বাভাবিক রাখতে অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!