[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (২৭) এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে উপর এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান আলী জানান, শনিবার রাতে আমারা খবর পেয়ে যাত্রাবাড়ী কাজলা ব্রিজের উপর থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, রাতে যে কোনো যানবাহনের চাপায় ঐ যুবক ঘটনাস্থলেই মারা যায়।
তার পরিচয় এখন পযর্ন্ত পাওয়া যায়নি। (সিআইডির) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে হয়তো তার পরিচয় সনাক্ত করা যেতে পারে। ঐ যুবকের পরনে ছিল নীল রঙের ফুল হাতা শার্ট ও আকাশি রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!