[ রাজধানী ]
রাজধানীতে পোশাক পরা অবস্থায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
ফাইল ফটো
রাজধানীর খিলক্ষেত কুড়াতলী এলাকায় মফিজুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তাকে ছুড়িকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষনিক ঘাতকদের পরিচয় জানা যায়নি।
মফিজুল ইসলাম বর্তমানে খিলক্ষেত থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।
.png)
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহান হক জানান, মফিজুল ইসলাম খিলক্ষেত ৩০০ ফিট এলাকার চেকপোস্টের ডিউটি শেষ করে থানায় ফিরছিলেন। পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ফেরার পথে কুড়াতলী এলাকায় ৪-৫ জন তাকে আক্রমণ করে। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় ও পিঠে ছুরিকাঘাত করে।
তিনি জানান, খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি রাখা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!