[ রাজধানী ]
ট্রাভেল ব্যাগে ফেনসিডিল পাচার, গ্রেফতার ২
গ্রেফতার দুজন। ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাভেল ব্যাগে করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন। গ্রেফতার দুজন হলেন- মো. আরিফ বিল্লাহ্ (৩৬) ও বিল্লাল হোসেন ওরফে সবুজ (৩২)।
এসময় তাদের কাছ থেকে ১৪৭ বোতল ফেনসিডিল, মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাভেল ব্যাগ ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
.png)
র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম বলেন, রোববার রাতে র্যাব-১০ এর একটি দল সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে তিনি জানান, গ্রেফতার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনসিডিল
লিংক সফলভাবে কপি হয়েছে!