শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেমরার কোনাপাড়া মুরগির ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন বরিশালের হিজলা উপজেলার খুন্নাগোবিন্দপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সাব্বির স্থানীয় একটি মাদরাসায় পড়তো। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
.png)
শিশুটির চাচা মো. আনিসুর রহমান জানান, সন্ধ্যার দিকে বাসার কিছুটা দূরে কোনাপাড়া মুরগির ফার্মের সামনে রাস্তা পার হচ্ছিল সাব্বির। এ সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কোনাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইজিবাইকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।