ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০২, ২৩ এপ্রিল ২০২৪
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর শ্যামবাজার ঘাটে এমভি বাঙালি নামে একটি লঞ্চের তিন তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, রাজধানীর শ্যামবাজার ঘাটে এমভি বাঙালি নামে একটি লঞ্চের তিন তলায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সদরঘাট নদীর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করছে। পরে আরো একটি ইউনিট যোগ দিয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!