ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কোটি টাকার মাদক ‘আইস’সহ সংগীতশিল্পী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৯, ২৭ এপ্রিল ২০২৪
কোটি টাকার মাদক ‘আইস’সহ সংগীতশিল্পী গ্রেফতার 
ফাইল ফটো

প্রায় কোটি টাকা মূল্যের মারাত্মক ক্ষতিকর মাদক ‘আইস’সহ সংগীতশিল্পী এনামুল কবির রেবেল ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে রেবেলকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি আইস উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকা।

Advertisement

মশিউর রহমান বলেন, শনিবার দুপুর ১টার দিকে রামপুরা থানায় এ নিয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!