[ রাজধানী ]
গার্মেন্টস শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত
গার্মেন্টস শ্রমিক সম্মেলন
বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার বিপ্লব চলাকালীন সংঘটিত গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গার্মেন্টস শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
.png)
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল, মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ শাহাদাৎ হোসেন প্রধানিয়া প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!