ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের হোপ মার্কেট এলাকায় ‘অবৈধ’ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ নম্বরমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয় হকাররা বাধা দেন। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিরপুর-১০ নম্বর মোড় থেকে মিরপুর-১৪ নম্বরের দিকে যাওয়ার সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও যাত্রীরা। সংঘর্ষের মধ্যে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মিরপুর-১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত দখলমুক্ত করার অভিযান এর আগেও চালানো হয়েছে।

এদিকে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে। কয়েকটি সংবাদমাধ্যমের কর্মীদের হকাররা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সময় টেলিভিশনের এক ক্যামেরাম্যান আহত হয়েছেন বলেও জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর-১০ থেকে ১৪ নম্বরের মধ্যবর্তী এলাকায় থেমে থেমে সংঘর্ষ ও উত্তেজনা চলছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!