ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আজ রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আজ রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য আজ শনিবার রাজধানীর বড় একটি অংশে টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা নির্দিষ্ট কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না: 
সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি, কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণি, দনিয়া, পাটেরবাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপাড় মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা।

এছাড়া, এসব এলাকার আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!