সোমবার সকালে খাগড়াছড়ির নুনছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করুনাময় চাকমা মাইসছড়ি গামারিডালা এলাকার যতিন্দ্র চাকমার ছেলে। করুনাময় চাকমা মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, করুনাময় চাকমা সকালে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। পথে নুনছড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা করুনাময় চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শিক্ষকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।