[ পার্বত্য চট্টগ্রাম ]
হত্যা মামলার ২৪ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন
ফাইল ছবি
বান্দরবানের রুমায় হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- প্যালেপাড়া প্রধান প্যালে ম্রো ও নাকলেং ম্রো। তবে তারা পলাতক রয়েছেন। এ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
.png)
মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি ইকবাল করীম বলেন, ১৯৯৮ সালের ১১ নভেম্বর রুমার গ্যালেঙ্গা ইউনিয়নের প্যালেপাড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে মেনরুং ম্রোকে হত্যা করা হয়। এ ঘটনায় রুমা থানায় মামলা করেন নিহতের স্বজন ইয়াংক্লাং ম্রো। দীর্ঘ শুনানি শেষে প্রায় দুই যুগ পর বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!