সাধারণত শুষ্ক-ভেজা বনে এবং সকল উচ্চতায় এদের দেখা যায়। সমগ্র কিউবা, আইল অফ ইয়ুথ এবং কিছু ছোট দ্বীপে এদের বসবাস বেশি।
এসব পাখি বাসা বাঁধে না। এরা পরিত্যক্ত কাঠঠোকরার গর্ত বা অন্যান্য প্রাকৃতিক গর্ত ব্যবহার করে, যেখানে তারা এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ৩-৪টি সাদা ডিম পাড়ে। অ্যানোলিস টিকটিকিসহ ফুল, ফল, পোকামাকড় এবং সরীসৃপ প্রাণী এদের খাদ্য, যা তারা তাদের বাচ্চাদেরও খাওয়ায়। এরা খাওয়ানোর সময় ঘোরাফেরা করে, অনেকটা ফ্লাইক্যাচারের (চুটকি পাখি) মতো।
.png)