ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত হাজারের বেশি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৫, ২১ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত হাজারের বেশি
সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম

চট্টগ্রামে একদিনে ১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা গত কয়েকমাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের।

শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে-  নমুনা পরীক্ষায় এক-তৃতীয়াংশ জনের শরীরেই করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে তিন হাজার ৮০টি নমুনা পরীক্ষায় এক হাজার ১৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৩ দশমিক ০১। শনাক্তদের মধ্যে ৮০৭ জন নগরের ও ২১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।    

Advertisement

এ নিয়ে চট্টগ্রামে এক লাখ ৯ হাজার ৩৯৩ জন করোনা শনাক্ত হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় একজনসহ চট্টগ্রামে এ পর্যন্ত এক হাজার ৩৪৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামকে উচ্চ ঝুঁকিপূর্ণ (রেড জোন) জেলা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!