রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ষাটোর্ধ্ব পুরুষ একজন চল্লিশোর্ধ্ব নারী। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যাননি।
.png)
বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ৩৯ জন করোনায় আক্রান্ত, ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন।
এর আগে, শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। রামেক ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় ধরা পড়েছে ৭৭ জনের।