ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রামেকে করোনায় আরো একজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ১৪ নভেম্বর ২০২২
রামেকে করোনায় আরো একজনের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় মুকুল হোসেন নামে আরো একজনে মৃত্যু হয়েছে। 

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। মৃত মুকুল হোসেন নাটোরের হরিরামপুর এলাকার বাসিন্দা ছিলেন। 

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মুকুল করোনা পজিটিভ ছিলেন। গত ১৭ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার পাশাপাশি তার শারীরীক অন্যান্য সমস্যা ছিল। রোববার রাতে মারা যান তিনি।

Advertisement

তিনি আরো জানান, রোববার রাজশাহীতে ১৫টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে কেউই পজিটিভ হননি। এখন হাসপাতালের করোনা ইউনিটে আটজন রোগী ভর্তি আছেন। এরমধ্যে পাঁচজনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!