ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধামরাইয়ে সাত সকালে সড়কে ঝরল ৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১, ৩ আগস্ট ২০২০
ধামরাইয়ে সাত সকালে সড়কে ঝরল ৩ প্রাণ
দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের তিন জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুজন। 

সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে নিহতদের মধ্যে আনোয়ার হোসেন নামে একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।

Advertisement

স্থানীয়রা জানায়, পাটুরিয়াগামী ফালগুনি পরিবহনের একটি বাস ঢাকাগামী পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিন জন নিহত হন। আহত হন আরো দুজন।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘাতক বাস-পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!