ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাড়াটিয়া সেজে বাড়ি বাড়ি ধরনা, সুযোগ পেলেই দুর্ধর্ষ ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ২২ আগস্ট ২০২০
ভাড়াটিয়া সেজে বাড়ি বাড়ি ধরনা, সুযোগ পেলেই দুর্ধর্ষ ডাকাতি
ছবি : সংগৃহীত

বাড়ি ভাড়া নিতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় তারা। সুযোগ পাওয়া মাত্র তারা হয়ে উঠেন দুর্ধর্ষ ডাকাত। গাজীপুরের এমন কৌশলী ডাকাত চক্রের সাত সদস্যকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

গ্রেফতারা হলেন শেখ ফরিদ, সাইফুল, নুরুল আমিন, আপেল, ইয়াহিয়া ও রনি। 

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে গাজীপুরের পূবাইল থানার ওসি নাজমুল হোসেন ভূইয়া এ তথ্য জানান। 

Advertisement

ওসি আরো জানান, গত ১৭ জুলাই নগরীর কুদাবো এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি ও দু'জনকে কুপিয়ে জখম করার ঘটনা তদন্ত করতে গিয়ে সন্ধান মেলে এ চক্রটির। পরে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!