ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওসি প্রদীপের নির্যাতনের শিকার সেই সাংবাদিক জামিনে মুক্ত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ২৭ আগস্ট ২০২০
ওসি প্রদীপের নির্যাতনের শিকার সেই সাংবাদিক জামিনে মুক্ত
সাংবাদিক ফরিদুল মোস্তফা

কক্সবাজারের টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশের নির্দেশে দায়ের করা চাঁদাবাজি মামলায় জামিন পেয়েছেন তার হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা। এ নিয়ে ছয়টি মামলার সবগুলোতে জামিন পেলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সর্বশেষ চাঁদাবাজি মামলায় সাংবাদিক ফরিদুল মোস্তফাকে জামিন দেয় কক্সবাজার জেলা যুগ্ম দায়রা জজ ১ম আদালত। এতে ১১ মাস কারাভোগের পর মুক্তি মিলল ফরিদুল মোস্তফার।

জানা গেছে, টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে মাদক নির্মূলের আড়ালে বিচারবহির্ভূত হত্যা ও চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন সময় সংবাদ পরিবেশ করেছিলেন সাংবাদিক ফরিদুল মোস্তফা। এ কারণে তাকে ঢাকা থেকে ধরে এনে মাদক ও চাঁদাবাজির ছয়টি মিথ্যা মামলায় জড়িয়ে নির্যাতন করেন ওসি প্রদীপ। এসব মামলায় ফরিদুল মোস্তফা ১১ মাস কারাগারে ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তিনি মুক্তি পান।

Advertisement

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান জানান, ২০১৯ সালের ৬ জুলাই প্রদীপ কুমার দাশের নির্দেশে সাংবাদিক ফরিদুল মোস্তফার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা করেন টেকনাফের হ্নীলা ইউপির দরগাপাড়ার তাজর মল্লুক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!