ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, দুইজন গ্রেফতার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২০
মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, দুইজন গ্রেফতার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বহেরাতলা পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে অভিযুক্ত নাঈম শরীফকে গ্রেফতার করে পুলিশ।

গত বুধবার ওই মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলায় ধর্ষক নাঈম শরীফ, তার বড় ভাই মো. মহারাজ শরীফ ও মা তহমিনা বেগমকে আসামি করা হয়।

আরো পড়ুন: তরকারিতে লবণ বেশি হওয়ায় রড দিয়ে ভাইকে পিটিয়ে হত্যা

Advertisement

এর আগে, ধর্ষক নাঈমের বড় ভাই অভিযুক্ত মহারাজ শরীফকে বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ হয়েছে। মাদরাসা ছাত্রী ও ধর্ষক মো. নাঈম শরীফ সম্পর্কে আপন খালাতো ভাই-বোন বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক জানান, এ ব্যাপারে ওই মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা করেছেন। এ মামলায় অভিযুক্ত মহারাজকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ধর্ষক নাঈমকেও বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!