ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে মাছ ধরার জালে আটকে দুইজনকে কোপালো ছিনতাইকারীরা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২০
মাদারীপুরে মাছ ধরার জালে আটকে দুইজনকে কোপালো ছিনতাইকারীরা
হাসপাতালে চিকিৎসাধীন বিকাশ এজেন্ট ইলিয়াস ঢালী

মাদারীপুরের রাজৈরে মাছ ধরার জালে আটকে বিকাশ এজেন্টসহ দুইজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা।

শনিবার রাতে ওই উপজেলার বাজিতপুর ইউপির মাছচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- একই গ্রামের মোতালেব খালাসীর ছেলে কবির খালাসী ও এলেম ঢালীর ছেলে বিকাশ এজেন্ট ইলিয়াস ঢালী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে দোকান বন্ধ করে রাজৈরের সাধুরব্রীজ এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইলিয়াস ও কবির। বাড়ির কাছাকাছি আসার পর দুর্বৃত্তরা মাছ ধরার জাল দিয়ে তাদের মোটরসাইকেলটি আটকে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে এক লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। এরপর স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Advertisement

রাজৈর থানার পরিদর্শক শেখ সাদি জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!