খামারটির মালিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।
জানা গেছে, মুক্তাগাছার কুমারগাতা ইউপির মালতিপুর সড়কের পাশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী আরব এগ্রো ফিড নামে গরুর খামার দেন। ওই খামারে বড় হচ্ছিল দেশি-বিদেশি ২৬টি ষাঁড়। খামার মালিকের দাবি, গরুগুলোর দাম ২০ লাখ টাকার মতো।
.png)
কিন্তু ২০-২৫ জনের ডাকাতদল খামারে হানা দিয়ে দুই প্রহরী আব্দুর রশিদ ও রফিকুল ইসলামকে ভয় দেখিয়ে বেঁধে ফেলে। এরপর গরুগুলো ট্রাকে তুলে চলে যায়।
এগ্রো ফার্মের মালিক ও উপজলা পরিষদের চেয়ারম্যান আরব আলী বলেন, ঘটনাটি জানার পর তিনি থানার ওসিকে জানান। ঘণ্টাখানেক পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ডাকাতদের ধরতে পুলিশ তৎপর। দ্রুতই গরুগুলো উদ্ধার ও ডাকাতদের আটক করা হবে বলে আশা তার।
রোববার দুপুরে জেলার অ্যাডিশনাল এসপি (প্রশাসন) শাহজাহান কবির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিষয়টি অনাকাঙ্খিত। পুলিশ তাদের ধরতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে।