ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অনলাইনে ক্লাস চলাকালে ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৫৯, ৮ সেপ্টেম্বর ২০২০
অনলাইনে ক্লাস চলাকালে ডাকাতি
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আপাদত শিক্ষার্থীদের অনলাইনের ক্লাস চলছে। কিন্তু অনলাইন ক্লাস চলাকালেই ডাকাতির মুখে পড়েছে এক শিক্ষার্থী। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের আমবাটো শহরে এ ঘটনা ঘটেছে। পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়।

গত শুক্রবার জুম অ্যাপের মাধ্যমে একটি স্কুলের ইংরেজির ক্লাস চলছিল। হঠাৎ দেখা যায়, একটি স্ক্রিনে মারিয়া নামের এক ছাত্রী মুখ ঘুরিয়ে পেছনের দিকে দেখছে। তার ঘরে তখন মুখ ঢেকে কয়েকজন ঢুকে পড়ে, ডাকাতি শুরু করেছে।

দামি জিনিস, টাকা পয়সা যা আছে দিয়ে দেয়ার জন্য ভয় দেখাতে থাকে ডাকাতরা। অন্য শিক্ষার্থীরা শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তারাও এক প্রকার হতভম্ব হয়ে যান। ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পরই ডাকাতরা ল্যাপটপের স্ক্রিনটি নামিয়ে দেয়। ফলে আর কিছুই দেখা যায়নি।

Advertisement

কিন্তু ততক্ষণে অন্যরা বুঝে গেছে, ওই ছাত্রীর ঘরে কি ঘটছে। তারা নিজের মধ্যে কথা বলতে থাকে, ওই ছাত্রীর বাড়ির ঠিকানা কেউ জানে কিনা। ঠিকানা খুঁজে পুলিশকে খবরও দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে পরে অভিযান চালিয়ে ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ডলার ছাড়াও দুটি বন্দুক, একটি ধারালো অস্ত্র, দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং একটি ভিডিও গেম কনসোল উদ্ধার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!