ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, সহযোগিতা করায় নারী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৩, ১ অক্টোবর ২০২০
অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, সহযোগিতা করায় নারী গ্রেফতার
অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ (প্রতীকী ছবি)

মাদারীপুরের কালকিনির এক স্কুলছাত্রীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ইতি দাস নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বরিশালের গৌরনদীর কটকস্থল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার এসআই মো. অহিদ মিয়া।

ইতি ওই উপজেলার বার্থী ইউপির গোরক্ষডোবা গ্রামের রনজিৎ দাসের স্ত্রী।

Advertisement

এসআই মো. অহিদ মিয়া জানান, কালকিনির রমজানপুর গ্রামের এক দিনমজুরের স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করত একই গ্রামের রমেশ মণ্ডলের বখাটে পুত্র সুমন মণ্ডল (২৮)। গত ২১ সেপ্টেম্বর সকালে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে সুমনের নেতৃত্বে ৪/৫ জন যুবক তাকে অপহরণ করে গৌরনদীতে নিয়ে যায়। পরে সুমন তার নিকটাত্মীয় রনজিৎ দাসের স্ত্রী ইতি দাসের বাড়িতে আটকে রেখে তিনদিন ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সুমন ও ইতি দাসসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে বুধবার সকালে গৌরনদী থানায় একটি মামলা করেন।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি দেয়ার জন্য বরিশাল পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ইতি দাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!