ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিবস্ত্র করে নির্যাতন, দুই মামলার তদন্তভার পিবিআইতে 

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:০৮, ৯ অক্টোবর ২০২০
বিবস্ত্র করে নির্যাতন, দুই মামলার তদন্তভার পিবিআইতে 
অভিযুক্ত আসামিরা

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্তভার পাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জেলার এসপি মো.আলমগীর হোসেন শুক্রবার সকালে এ তথ্য জানান।

এসপি আরো জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী শিগগিরই নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর দায়ের করা দুটি মামলা পিবিআইতে স্থানান্তর করা হবে। নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে গত রোববার রাতে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দুটি করেন। দুই মামলার এজাহারে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়। দুই মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে এজাহারভুক্ত ছয়জন এবং তদন্তে যুক্ত করা হয়েছে পাঁচজনকে। মামলার দুই আসামি বৃহস্পতিবার ৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এদিন এ দুই মামলার তিন নম্বর আসামি আবুল কালামের ছয়দিন এবং এক মামলায় মাঈনুদ্দিন সাহেদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!