স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে গ্রেফতার
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিকের ছেলে রায়হান হককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপির বালুয়াভাটা আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, আদর্শপাড়ায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন উপজেলার বিষ্ণুপুর ইউপির ঘৃলাই এলাকার ওই ব্যক্তি। ওই রাতে স্কুলছাত্রীর পরিবার বাড়িতে ছিল না। এই সুযোগে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বাসার মালিকের ছেলে রায়হান হক।
বিষয়টি জানাজানি হলে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই রায়হানকে গ্রেফতার করে। পরে ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
.png)
আরো পড়ুন: শিশুর চিৎকারে ছুটে গেলেন মা, লম্পটকে পেলেন আপত্তিকর অবস্থায়
অপরদিকে, রংপুরের গংগাচড়া উপজেলার গজঘন্টায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আল-আমীন এক নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গংগাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, শনিবার দুপুরে আল-আমীন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির পিতা বাদী হয়ে গংগাচড়া থানায় মামলা করে। ওই দিন রাতে অভিযান চালিয়ে আল-আমীনকে গ্রেফতার করে পুলিশ।