ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট, রেলওয়ে পুলিশ গ্রেফতার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ১৩ অক্টোবর ২০২০
কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট, রেলওয়ে পুলিশ গ্রেফতার
গ্রেফতার বিষ্ণু গোপাল মহন্ত ওরফে বাঁধন রাজ

দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের আশ্বাস দিয়ে কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে তা ফেসবুকে পোস্ট করার অভিযোগে গোপাল চন্দ্র মহন্ত নামে রেলওয়ে পুলিশের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার মধ্যরাতে তাকে তার বাসা থেকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতার গোপাল পার্বতীপুর শহরের সাহেবপাড়া এলাকার বিশ্বজিৎ কুমার মহন্তের ছেলে।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, গত ৯ অক্টোবর একই এলাকার এক কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমে ফেলার অভিনয় করে তাকে ধর্ষণ করে গোপাল। এ সময় গোপনে মোবাইল দিয়ে অশ্লীল ছবি তুলে রাখে এবং পরে তা ফেসবুকে  ছড়িয়ে দেয়। এ ঘটনায় কিশোরীর বাবা গতকাল সোমবার রাতে পার্বতীপুর রেলওয়ে থানায় অভিযোগ দিলে মধ্যরাতে তাকে আটক করে পুলিশ।

Advertisement

এ ব্যাপারে রেলওয়ে পুলিশ সদস্য গোপালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!