পুলিশি নির্যাতনে ছেলে হত্যার বিচার দাবিতে আমরণ অনশন করছিলেন রায়হানের মাসহ নিকটাত্মীয়রা।
এর আগে সকালে মাথায় কাফনের কাপড় পরে সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রায়হানের মা সালমা বেগম ও স্বজনরা অবস্থান নেন। তবে বিকেলে সিটি মেয়রের আশ্বাসে তিনি অনশন প্রত্যাহার করে নেন।
.png)
এদিকে রিমান্ড শেষ হওয়ায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল টিটু দাসকে রোববার আদালতে তোলা হয়। পরে আদালত আরো তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত ১১ অক্টোবর সকালে রায়হানকে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এসআই আশেকে এলাহী। ভর্তির কিছুক্ষণ পরই সেখানে মারা যান রায়হান।
রায়হানের মা সালমা বেগম বলেন, তারা পুলিশ বলে তাদের জন্য হয়তো আইন নেই। তাদের যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা না হবে ততক্ষণ আমরা অনশন করে যাবো। আকবরকে যারা লুকিয়ে রেখেছে তারা যেন তাকে বের করে আনে।