ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় সাত-সকালে সড়কে ঝরল ২ প্রাণ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ২২ জানুয়ারি ২০২১
ঘন কুয়াশায় সাত-সকালে সড়কে ঝরল ২ প্রাণ
দুর্ঘটনা কবলিত ট্রাক

পাবনা সদর উপজেলার দুবলিয়া এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের মুনা কুণ্ডুর ছেলে ঝন্টু কুণ্ডু ও একই উপজেলার মানিকদির গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আরিফা খাতুন।

আহতরা হলেন- আব্দুল কাদের, তার স্ত্রী রওশন আরা রেনু ও নিহত আরিফা সুলতানার স্বামী আব্দুল বারেক। তাদের বাড়িও সুজানগরে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে দুবলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আবুল কালাম জানান, সকালে পাবনা থেকে সুজানগরগামী কয়লাবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাবনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোযাত্রী ঝন্টু নিহত হন। পরে স্থানীয়রা আহত পাঁচজনকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, ঘন কুয়াশার কারণে গাড়িচালকরা নিয়ন্ত্রণ হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!