ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল শিশুর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৩, ২৬ জানুয়ারি ২০২১
আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল শিশুর
জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)

বগুড়ার সারিয়াকান্দিতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ শিশু তাসলিমার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃত তাসলিমা উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি এলাকার আবু তাহেরের মেয়ে।

জানা গেছে, সোমবার (২৫ জানুয়ারি) তীব্র শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে যায় তাসলিমা। সে সময় কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইমরান আলী রনি জানান, আগুন লেগে তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়। রাতেই তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!