ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় দুই দিনের রিমান্ডে চারজন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২১
বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় দুই দিনের রিমান্ডে চারজন
বগুড়ায় বিষাক্ত মদপানে ১৬ জনের অস্বাভাবিক মৃত্যু-ছবি সংগৃহীত

বগুড়ায় বিষাক্ত মদপানে মারা যাওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার চারজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারেক তাদের রিমান্ড মঞ্জুর করেন। 

তারা হলেন, পিএম (পারুল) হোমিও ল্যাবরেটরিজের মালিক নুরুন্নবী, শহরের গালাপট্টি মুন হোমিও হলের মালিক আব্দুল খালেক, হাসান হোমিও ফার্মেসির কর্মচারী মো. আবু জুয়েল ও করতোয়া হোমিও হলের মালিক মো. শহিদুল আলম সবুর।

বগুড়ায় বিষাক্ত মদপানে আটজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের এসপি আলী আশরাফ ভূঞা।

Advertisement

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় বুধবার পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

মৃতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, এ পর্যন্ত জেলায় অন্তত ১৬ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের নিশ্চিত করা ব্যক্তিরা বাদে অন্যরাও বিষাক্ত মদপান করেছিলেন।

বিষাক্ত মাদক বিক্রির অভিযোগে সোমবার করা মামলায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ১১টার মধ্যে নুরন্নবী, খালেক, জুয়েল ও সবুরকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!