ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২১
ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ট্রেনে কাটা পড়ে নিহত -ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পীরগঞ্জ-পঞ্চগড় রেললাইনের সেনুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সবুজ। তিনি উপজেলার কুশারীগাঁও গ্রামের কসির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম।

তিনি বলেন, সকালে পীরগঞ্জ থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে একটি মেইল ট্রেন ছেড়ে আসে। সেনুয়া এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন সবুজ। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!