ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার রাতে পৌরশহরের ভাদুঘর এলাকা থেকে মরদেহটি  উদ্ধার করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার এসআই মো. সেতাফুর রহমান জানান, রাতে স্থানীয়রা রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা খবর দিলে রেলওয়ে পুলিশ গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। 

তিনি জানান, নিহত ব্যক্তির হাত, পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। মরদেহ মর্গে রাখা আছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!