ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ট্রেনে কাটা-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের সদর উপজেলার বড়হরণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেফাতুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তি কীভাবে কাটা পড়েছেন তা নিশ্চিত করা যায়নি। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়াজেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!