ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ৩০ মার্চ ২০২১
জমি নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা 
নিহত মোহাম্মদ আলী মনু

জমি নিয়ে বিরোধের জেরে নোয়াখালী শহর স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে বেধড়ক মারধর ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে।

নিহত মোহাম্মদ আলী মনু নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ী এলাকার আকবর আলীর ছেলে এবং নোয়াখালী শহর স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।

সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ইকবাল তার সহযোগিদের নিয়ে লাপাত্তা রয়েছে ।

Advertisement

নিহতের পরিবারের অভিযোগ, মনুর পরিবারের সঙ্গে তার চাচা ইকবালের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে দত্তবাড়ি এলাকা থেকে মনুকে আটক করে তার চাচা ইকবাল ও তার সহযোগিরা। তার পর দত্ত বাড়ির পাশে একটি দোকানে মনুকে আটকে রেখে বেধড়ক মারধর করে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!