ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২১, ২৭ মে ২০২১
হবিগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
ফাইল ছবি

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে পারাবত এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আতিক মিয়া শ্রীমঙ্গল উপজেলার শাহীটোলা গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। 

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) এসআই হারুনুর রশিদ জানান, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে পারাবত এক্সপ্রেসের ছাদে উঠেন আতিক মিয়া নামে ওই যুবক। ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনের আওতাধীন লস্করপুরে পৌঁছালে ওই যুবক ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়ে।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!