ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ বাড়ির সামনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ৩০ মে ২০২১
নিজ বাড়ির সামনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিহত সিহাব উদ্দিন বাবু (ফাইল ছবি)

বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল বাজার এলাকায় সিহাব উদ্দিন বাবু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাবরুল বাজার এলাকায় বাবুর নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত বাবু ওই এলাকার মৃত সিরাজউদ্দিনের ছেলে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, সিহাব বাবু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের গত কমিটিতে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। ব্যবসায়ীক কোনো দ্বন্দ্বের কারণে তিনি খুন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুর শাবরুল বাজারের ধানচালের ব্যবসা ছিল।

Advertisement

শাজানাপুর থানার এসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এখনো হত্যার কোনো কারণ বলা যাচ্ছে না। পুলিশের উর্ধ্বতন একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!