রোববার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে জবানবন্দি দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার এডিশনাল এসপি (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম জানান, হাটহাজারী থানায় ভাঙচুর ও ভূমি অফিসে অগ্নিসংযোগ মামলায় রোববার ফারুকীকে আদালতে হাজির করা হয়। সেখানে সহিংসতার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
.png)
২১ মে রাতে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে ফারুকীকে গ্রেফতার করে র্যাব। পরদিন তাকে আদালতে হাজির করলে চারদিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে ২৬ মে আদালতে হাজির করে ফের রিমান্ডের আবেদন জানালে দুই মামলায় তার ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। হাটহাজারী থানায় ভাঙচুর ও ভূমি অফিসে অগ্নিসংযোগ মামলার পাশাপাশি হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলারও আসামি তিনি।