ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালাইয়ে ধান মাড়াই মেশিনের চাপায় এক শ্রমিক নিহত, আহত ২

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ১৪ জুন ২০২১
কালাইয়ে ধান মাড়াই মেশিনের চাপায় এক শ্রমিক নিহত, আহত ২
ফাইল ছবি

জয়পুরহাটের কালাইয়ে ধানমাড়াই মেশিনে চাপা পড়ে একজন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২জন আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক শামিম হোসেন উপজেলার পুনট ইউপির ইমামপুর গ্রামের মো.শাজাহানের ছেলে। আহতরা হলেন-একই গ্রামের মো.ইয়াছিনের ছেলে হাবিবুর রহমান ও মো.ইউসুফ আলীর ছেলে রফিকুল ইসলাম।

কালাই থানার ওসি সেলিম মালিক জানান, গত রোববার ধান মাড়াইয়ের কাজ শেষে পুনট থেকে তিনজন মেশিন চালিয়ে নিয়ে ইমামপুর যাওয়ার পথে নয়াপাড়া নামক স্থানে ধান মাড়াই মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় মেশিনের নিচে চাপা পড়ে চালকসহ দুইজন শ্রমিক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শামিম হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি দু-জন প্রথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে চলে যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!