ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির সীমানা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে মারলেন প্রতিবেশী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ২৮ জুন ২০২১
জমির সীমানা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে মারলেন প্রতিবেশী
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে জমির সীমানা নিয়ে সংঘর্ষে নিজাম উদ্দিন টেরা নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছেন এলাহী বখস ও তার লোকজন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

এর আগে বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২৭ জুন) রাতে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত নিজাম উদ্দিনের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ বাধে প্রতিবেশী এলাহী বখসের। রোববার বিকেলে জমির সীমানা নিয়ে উভয়ের মাঝে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে বৃদ্ধ নিজাম উদ্দিন বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। হাসপাতালে নেয়ার আগে বাড়িতেই বৃদ্ধ নিজাম উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

Advertisement

ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই এলাহী বখস, তার স্ত্রী ও মোরশালীন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!