[ দেশজুড়ে ]
মিরসরাইয়ে যুবককে পিটিয়ে হত্যায় প্যানেল মেয়র গ্রেফতার
প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু (বামে) ও নিহত শাহাদাত
চট্টগ্রামের মিরসরাইয়ে শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে চট্টগ্রাম নগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি মজিবুর রহমান।
তিনি বলেন, শাখের ইসলাম রাজুকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
.png)
শুক্রবার রাতে কাউন্সিলর রাজুর মালিকানাধীন প্রতিষ্ঠান হোপ মা ও শিশু হাসপাতালের একটি কক্ষে আজিম হোসেন শাহাদাতকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় রাজুকে প্রধান আসামি করে মিরসরাই থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা।
নিহত শাহাদাত ফেনীর দাগনভূইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার বাসিন্দা।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!