ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচ বছরের শিশু হত্যা: আটক যুবক তিনদিনের রিমান্ডে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৬, ৩০ জুন ২০২১
পাঁচ বছরের শিশু হত্যা: আটক যুবক তিনদিনের রিমান্ডে
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে পাঁচ বছরের শিশুকে হত্যার ঘটনায় আটক মো. ইমনকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালত এ রিমান্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, শিশু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ইমনকে আটকের পর আদালতে তার সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ইমন শিশুরটির বাবা মহিউদ্দিনের বন্ধু। তাদের মধ্যে পারিবারিক যোগাযোগ ছিল।

Advertisement

এর আগে, রোববার দুপুরে বেপারিপাড়া এলাকার দিদারুল আলমের ভবন থেকে শিশু নুসরাত জাহান তরীর লাশ উদ্ধার করে পুলিশ।

মায়ের সঙ্গে ভবনটির চার তলার একটি বাসায় থাকতো নুসরাত। তার মা বাহির সিগন্যাল এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বাবা আরেকটি বিয়ে করে নোয়াখালীতে থাকেন। 

প্রতিদিনের মত রোববার সকাল সাতটার দিকে পাশের বাসার এক নারীকে মেয়ের দেখভালের দায়িত্ব দিয়ে কারখানায় চলে যান তার মা। সকাল আটটার দিকেও ওই নারী রুমে গিয়ে নুসরাতকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে ৯টার দিকে আবার গেলে খাটে নুসরাতকে পাননি তিনি। এরপর পুরো ভবন ও আশপাশে খোঁজার পর একপর্যায়ে ১১টার দিকে রুমের খাটের নিচে তার লাশ পাওয়া যায়।

এদিকে, ঘটনার পরপর অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মো. ইমনকে আটক করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!