ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে ‘ভারতীয় গোখরা’ সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ৬ জুলাই ২০২১
দিনাজপুরে ‘ভারতীয় গোখরা’ সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি

দিনাজপুর খানসামায় বিষধর ‘ভারতীয় গোখরা’ সাপের ছোবলে জান্নাতুন বেগম নামে এক গৃহবধূর মূত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত জান্নাতুন বেগম ওই এলাকার আশরাফ আলীর স্ত্রী।

আশরাফ আলী বলেন, আমার স্ত্রী রাতে ঘর থেকে টয়লেটে যাচ্ছিল। বারান্দায় লাইট জ্বালানোর সময় একটি ‘ভারতীয় গোখরা’ সাপ তার পায়ে ছোবল দেয়। এরপর যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। পরে আমরা তাকে পাকেরহাট হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আমার স্ত্রী মারা যায়।

Advertisement

খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজেদুল হক সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপটিকে রাতেই মেরে ফেলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ওই গৃহবধূকে দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!