ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়ে দশ মিনিটে চার রোগীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯, ৯ জুলাই ২০২১
ফরিদপুরে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়ে দশ মিনিটে চার রোগীর মৃত্যু
ফাইল ছবি

ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় চারজন রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মাত্র দশ মিনিটের মধ্যে অক্সিজেনের অভাবে এসব রোগীর একে একে মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

হাসপাতালের আইসিইউতে থাকা এক রোগীর মেয়ে জানান, তার বৃদ্ধা মা ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি। শুক্রবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করতে বলেন। এসময় অক্সিজেন সরবরাহে বিঘ্ন হওয়ায় কিছু রোগী মারা যাবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, এর দশ মিনিটের মধ্যেই চারজন রোগী মারা যান। বিষয়টি খুবই মর্মান্তিক।

Advertisement

ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. অনন্ত কুমার বিশ্বাস বলেন, হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় অক্সিজেন কমে গেলে নতুন করে অক্সিজেন ঢোকাতে হয়। এজন্য কিছু সময় নেয়।

তিনি বলেন, নতুন করে অক্সিজেন প্রবেশের সময় অক্সিজেনের চাপ বেড়ে যেতে পারে এজন্য কমিয়ে নেয়া হয়। এ কারণে ওই সময়ে অক্সিজেনের অভাবে এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, করোনা ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেনের অভাবে চারজনের মৃত্যুর খবরে সেখানে সাধারণ রোগী ও চিকিৎসকদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১৬টি। সবকটিই চালু রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!