ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েদের ছবি দিয়ে ‘আইডি’ খুলে ব্ল্যাকমেইল, দুই কিশোর গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ৯ জুলাই ২০২১
মেয়েদের ছবি দিয়ে ‘আইডি’ খুলে  ব্ল্যাকমেইল, দুই কিশোর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেসবুক থেকে মেয়েদের ছবি সংগ্রহ করত দুই কিশোর। এরপর ছবিগুলো ব্যবহার করে ‘ফেক আইডি’ খুলে মেয়েদের ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিতো। এভাবে ভালোই চলছিল তাদের আয়। কিন্তু এ সুখ তাদের কপালে বেশিদিন সইল না।

ভুক্তভোগী এক মেয়ের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, একজন-দুইজন নয়- অসংখ্য মেয়ের কাছ থেকে এভাবে ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে তারা।

শুক্রবার বগুড়া সদর থানার এসআই সোহেল রানা এসব তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃত দুই কিশোর সদর উপজেলার বাসিন্দা। তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

এসআই সোহেল বলেন, বগুড়ার এক মেয়ের ছবি দিয়ে ফেসবুকে ‘ফেক আইডি’ খোলে ওই দুই কিশোর। এরপর মেয়েটির কাছে ১৫ হাজার টাকা দাবি করে। বলা হয়, টাকা না দিলে তার অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে। এতে ভয় পেয়ে মেয়েটি তাদের ২০৪০ টাকা বিকাশ করে। এরপরও তারা মেয়েটিকে বিভিন্নভাবে হয়রানি করে।

তিনি আরো বলেন, অবশেষে ভুক্তভোগী তার মামাকে সবকিছু বলে দেয়। পরে তার মামা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় প্রতারক দুই কিশোরকে গ্রেফতার করা হয়। ওই দুই কিশোর আরো ছয়জন মেয়েকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করেছে- এমন প্রমাণ পাওয়া গেছে। তাদের হেফাজতে থাকা দুটি মোবাইল ও তিনটি সিম জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!