এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চিকিৎসার প্যাড, সিল, ভিজিটিং কার্ড, মোবাইল, টাকা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন রায়পুরা থানার লক্ষীপুর গ্রামের আব্দুল্লাহ ফারুক এর স্ত্রী রেহেনুমা সিদ্দিকা ঝর্ণা, বেলাব থানার চরলক্ষীপুর গ্রামের হাসান আলী এর ছেলে মো. খাইরুল ইসলাম মোল্লা ও কিশোরগঞ্জের ভৈরব থানার জগন্নাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান রুমেল।
.png)
র্যাব কর্মকর্তা তৌহিদুল মবিন খান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বেলাব থানাধীন নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজেদের ডাক্তার ও ডেন্টিস্ট পরিচয়ে চেম্বার খুলে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা রোগীদের সঙ্গে ভুয়া পদবি ও পরিচয় দিয়ে প্রতারণমূলকভাবে টাকা আদায় করছিল। এমন অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি করে অভিযোগের সত্যতা পায় র্যাব। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলাব থানায় হস্তান্তর করা হয়েছে।