ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় শপথ নিলেন ১২ ইউপি চেয়ারম্যান

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১৪ জুলাই ২০২১
ভোলায় শপথ নিলেন ১২ ইউপি চেয়ারম্যান
শপথ নিচ্ছেন জেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা

ভোলায় ইউনিয়নকে করোনামুক্ত রাখার পাশাপাশি জনগণের স্বার্থ রক্ষার প্রত্যয় নিয়ে শপথ নিয়েছেন জেলার নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যান।  

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে চার উপজেলার নবনির্বাচিত ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।

গত ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোলার বোরহানউদ্দিন, তজুমউদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন এবং বাকি ৬টির ৩টিতে সতন্ত্র প্রার্থী ও ৩টিতে নৌকা প্রতীক প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

Advertisement

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার সরকার মুহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক প্রমুখ। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী।

শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত ১২ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, মহামারির এই সময় তৃর্ণমূল পর্যায়ে করোনামুক্ত রাখতে চেয়ারম্যানদের দায়িত্ব নিতে হবে। সরকারের যে নির্দেশনা তা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় তার জন্য সচেষ্ট থাকতে হবে। আপনারা শুধু চেয়ারম্যান নন, সরকারের একটা অংশও। আপনারা ভালো কাজ করলে সরকারের সুনাম হবে। আর খারাপ কাজ করলে সরকারের দুর্নাম হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!