[ দেশজুড়ে ]
চান্দিনায় পাসপোর্ট দালাল চক্রের ২ সদস্য আটক
পাসপোর্ট দালাল চক্রের আটককৃত দুই সক্রিয় সদস্য চন্দন সরকার ও রিপন সরকার
কুমিল্লার চান্দিনায় চন্দন সরকার ও রিপন সরকার নামে পাসপোর্ট দালাল চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা ডিবি পুলিশ এবং চান্দিনা থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার মাধাইয়া বাজার এলাকায় চন্দন ডিজিটাল স্টুডিও থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ওই স্টুডিওতে তল্লাশি চালিয়ে ২০টি পাসপোর্ট ও কাগজপত্র সত্যায়িত করার দুইটি জাল সিল এবং নতুন পাসপোর্ট তৈরি করার বেশকিছু কাগজপত্র উদ্ধার করা হয়।
আটক চন্দন সরকার উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের রাখাল চন্দ্র সরকারের ছেলে এবং রিপন সরকার একই গ্রামের চন্দন সরকারের ছেলে।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি কুমিল্লা) মো. আফজাল হোসেন বলেন, আজ চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অভিযান চালিয়ে দুইজনকে আটক করি এবং বেশকিছু পাসপোর্ট, জাল সিল এবং পাসপোর্ট তৈরি করার বেশকিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পাসপোর্ট দালাল চক্র নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!