[ দেশজুড়ে ]
বিদ্যালয়ের বারান্দায় জুয়ার আসর, আটক ১০ জুয়াড়ি
আটক ১০ জুয়াড়ি
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে র্যাব। বুধবার রাত ৮টার দিকে উপজেলার ৭ নম্বর ইসবপুর ইউপির ইসবপুর উচ্চ বিদ্যালয়ের বারান্দা থেকে তাদের আটক করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।
আটকরা হলেন উপজেলার ধুরইল গ্রামের সুমন মন্ডল, মানপুর গ্রামের লুৎফর ফকির, আন্টু মিয়া, পরানপুর গ্রামের অখিল চন্দ্র, আজমপুর গ্রামের নাসির মন্ডল, মিলন হোসেন, ইসবপুর গ্রামের মামুদ মন্ডল, শুনীল চন্দ্র মন্ডল এবং চকচৈতন গ্রামের নাজমুল হোসেন ও আব্দুল খালেক।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার লে. কর্নেল তৌকির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইসবপুর উচ্চ বিদ্যালয়ে বিশেষ অভিযান চালিয়ে বিদ্যালয়ের বারান্দা থেকে তিন প্যাকেট তাস, ১ হাজার ২০০ টাকাসহ ১০ জুয়াড়িকে হাতে নাতে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!